তিন মাসে খেলাপি ঋণ বাড়ল সাড়ে তিন হাজার কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ১০ হাজার ১৬৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যাংকঋণ পরিশোধে ব্যবসায়ীদের দেয়া নীতিছাড়ের মেয়াদ এখনো পুরোপুরি শেষ হয়নি। ঋণের কিস্তি পরিশোধ না করে এখনো খেলাপি হওয়া থেকে অব্যাহতি পাচ্ছেন অনেক গ্রাহক। তার পরও দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে ১০ হাজার ১৬৭ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ২৯ হাজার ৭৩৫ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা ছিল খেলাপি, যা দেশের ব্যাংক খাতের মোট বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৫৩ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকার ঋণ। ওই সময়ে বিতরণকৃত মোট ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ ছিল খেলাপির খাতায়।

২০২১ সালের মার্চে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৫ হাজার ৮৫ কোটি টাকা। গত এক বছরে ১৮ হাজার ৩৫৫ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে দেশের বেসরকারি ব্যাংকগুলোর। আর শতাংশের দিক থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেশি বেড়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৭৬১ কোটি টাকা। মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত এ ছয় বাণিজিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৪৮ হাজার ৭৩৭ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০ শতাংশই বর্তমানে খেলাপি।

চলতি বছরের প্রথম তিন মাসে দেশের বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ২৮৩ কোটি টাকা। মার্চ শেষে বেসরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫৭ হাজার ৮০৩ কোটি টাকা ছাড়িয়েছে। যা এ ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৫ দশমিক ৮৪ শতাংশ। চলতি বছরে বিদেশী ব্যাংকগুলোর ৯৯ কোটি ও সরকারি বিশেষায়িত ব্যাংকগুলোর ২৫ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)