an

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির ১৯৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এতে সভাপতিত্ব করেন। 

ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় পরিচালক মো. মানজুরুল আলম, মো. ফাইজুল কবির, ড. আরএম দেবনাথ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম উপস্থিত ছিলেন। সভায় ব্যাংক পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)