icb

মাহবুবুর রহমান আইসিসিবির প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) প্রেসিডেন্ট হিসেবে ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। সাবেক এমসিসিআই প্রেসিডেন্ট ও আরলিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া এ রহমান এবং হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদ এপ্রিল ’২২ থেকে মার্চ ’২৪ মেয়াদে আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাহবুবুর রহমান এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯ সদস্যবিশিষ্ট আইসিসিবির নির্বাহী বোর্ডের অন্য সদস্যরা হলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান, সিসিসিআই প্রেসিডেন্ট ও  মাহবুবুল আলম, এফআইসিসিআই প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও নাসের এজাজ বিজয়, বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান ও সিইও আব্দুল হাই সরকার, এভিন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, মীর আখতার হোসেন লিমিটেডের এমডি মীর নাসির হোসেন, প্লামি ফ্যাশনসের এমডি মো. ফজলুল হক, ট্রান্সকম গ্রুপের সিইও ও ট্রান্সকম লিমিটেডের পরিচালক সিমিন রহমান ও স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)