Pictures 1

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ রোগীদের নাভানা ফার্মাসিউটিক্যাল এর চিকিৎসা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য নাভানা ফার্মাসিউটিক্যাল এর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। 

নাভানা ফার্মাসিউটিক্যাল-এর তত্বাবধানে কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব আনিসুজ্জামান চৌধুরী রণি ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মো জুনায়েদ শফিক সহ পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যানের একান্ত সচিব ও নির্বাহী, আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ এসব চিকিৎসা সামগ্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো শামীম আহসান এর নিকট হস্তান্তর করেন।  

এসময় উপস্থিত ছিলেন নাভানা ফার্মার চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক রাজীব চক্রবর্ত্তী, আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কাজী জহির উদ্দীন, খোরশেদ আলম হিরু, আতিকুজ্জামান ও আসিফ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)