কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোঃ ফোরকান হোসেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ ফোরকান হোসেন নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এর কর্মচারী নির্দেশে তাকে গতকাল এ পদোন্নতি দেওয়া হয়েছে।
মোঃ ফোরকান হোসেন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম ও মতিঝিল অফিস এবং প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ ও একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টে দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পেশাগত ও ধর্মীয় কাজে তিনি ভারত, যুক্তরাজ্য, পোলান্ড, তুরস্ক ও সৌদি আরব সফর করেন ।
বিনিয়োগবার্তা/ডিএফই//



