ডিজিটাল সিএক্স অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক
নিজস্ব প্রতিবেদক: দ্য ডিজিটাল ব্যাংকারের ডিজিটাল সিএক্স (কাস্টমার এক্সপেরিয়েন্স) অ্যাওয়ার্ডস ২০২২-এ ‘বেস্ট ইসলামিক ব্যাংক ফর ডিজিটাল সিএক্স’ স্বীকৃতি অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ। গ্রাহককেন্দ্রিক কর্মপদ্ধতি, ডিজিটাল ইনোভেশনে বিশেষ গুরুত্ব প্রদান এবং বহুমুখী সেবাগুলোর জন্য এ পুরস্কার পেয়েছে ব্যাংকটি।
সম্প্রতি বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ। গ্রাহক ২০২১ সাল থেকে রিয়েল টাইম অন-বোর্ডিংয়ের (আরটিওবি) সুবিধা উপভোগ করতে পারছেন। এ সুবিধা ব্যবহার করে গ্রাহক ৭ মিনিটেরও কম সময়ে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট খুলতে পারেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের ননফেস টু ফেস (এনএফটুএফ) সুবিধা ক্লায়েন্টের আর্থিক হিসাব ব্যবস্থাপনা অনেক সহজ করে দিয়েছে। অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম এসসি মোবাইল অ্যাপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডে আই ব্যাংকিং গ্রাহকের প্রয়োজনীয় সবকিছু হাতের মুঠোয় নিয়ে এসেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ বলেন, ডিজিটাল ব্যাংকার কর্তৃক চতুর্থবারের মতো ‘বেস্ট ইসলামিক ব্যাংক ফর ডিজিটাল সিএক্স’ অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ওপর আস্থা রাখার জন্য এবং এ অর্জনে ভূমিকা রাখার জন্য আমরা আমাদের ক্লায়েন্টকে ধন্যবাদ জানাই। ডিজিটালের জগৎ প্রতিনিয়তই বিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের পথে আমরা নেতৃত্ব স্থানে থেকে এগিয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে পারি।
গ্রাহকদের সর্বোত্তম মানের সেবা প্রদানের লক্ষ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্ভাবন ও সহযোগিতামূলক কার্যক্রমের জন্য দ্য ডিজিটাল সিএক্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। কেপিজিএম, ইওয়াই, পিডব্লিউসি, ডেলয়েট, ফরেস্টারসহ উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান দ্য ডিজিটাল ব্যাংকারের ডিজিটাল সিএক্স অ্যাওয়ার্ডের সহ-বিচারকের ভূমিকা পালন করে।
বিনিয়োগবার্তা/এসএল//



