labo

এক হালি লেবু ২ টাকা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গ্রীষ্মকালীন সব সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। এতে ক্রেতারা খুশি হলেও উৎপাদন খরচ তুলতে চাষিরা হিমশিম খাচ্ছেন। মাসখানেক আগেও প্রতি পিস লেবু পাইকারি বাজারে ৪ থেকে ৫ টাকায় বিক্রি হয়েছে। তবে জোগান বাড়ায় এক হালি লেবু মিলছে মাত্র ২ টাকায়।

গত সপ্তাহের মতোই বগুড়ার রাজাবাজারে গ্রীষ্মকালীন সব সবজির দাম এখন কম। বেগুন পাইকারিতে প্রতি কেজি ৩০ টাকা, সপ্তাহের ব্যবধানে আরও কমে পটোল বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। কমেছে মিষ্টি কুমড়ার দামও। কেবল মরিচ ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে কৃষকদের।

তারা বলেন, সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম। আমাদের লাভ হচ্ছে না। শুধু উৎপাদন খরচ হয়তো উঠবে।

বাজারে সবজির সরবরাহ বাড়ায় মিলছে না প্রত্যাশিত দাম। এতে ক্ষতির মুখে ব্যবসায়ী ও আড়তদাররাও। তারা বলেন, যখন দাম বেশি থাকে তখন প্রশাসন এসে তদারকি চালায় কিন্তু এখন বাজারে সবজির দাম কম, এখন তো কেউ আসেন না।

উল্লেখ্য, বাজার কমিটির দেয়া তথ্যমতে, রাজাবাজারের পাইকারি এ হাটে প্রতিদিন সকালে ৮ লাখ টাকার সবজি বেচাকেনা হয়। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)