pro

সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে প্রায় ৪ লাখ পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এমপি বেনজীর আহমেদের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। এদিন প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ভোলা ২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। এ সময়ে প্রথম শ্রেণির নন ক্যডার পদে পাঁচ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন ৯ম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন ক্যডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)