বিমান

সিলেট থেকে বিমানের লন্ডন ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল টানা বৃষ্টির কারণে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর প্রভাবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

 

শুক্রবার বিকেলে বিমানবন্দরে পানি প্রবেশ করায় কার্যক্রম বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এদিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার দুপুর থেকে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করেছে রাষ্টীয় পতাকাবাহী বিমান।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ‘আগামী ২১ জুন পর্যন্ত সিলেট থেকে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের তথ্য জানানো হচ্ছে। বিমানবন্দর চালু হলে ফের ফ্লাইট চলবে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//

 

 

 

 


Comment As:

Comment (0)