Faruk BangabondhuCulturalZout

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ইতিহাস ঐতিহ্য ও লড়াই সংগ্রামের ধারক ও বাহক এবং বাংলাদেশের মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক এমপি) উদ্যোগে ধানমন্ডির ৩২ এ ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কেন্দ্রীয় সমন্বয়কারী ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে এক বর্ণাঢ্য আনন্দর‌্যালির আয়োজন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ডলি মোশাররফ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন সরকার, সহ প্রচার সম্পাদক রতন কুমার রায়, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, কার্যনির্বাহী সদস্য জেসমিন আক্তার, পুস্পা বেগম, আরাফাত হোসেন, মোঃ কাইয়ুম আলীসহ অসংখ্য নেতাকর্মী। 

মোঃ আহসান সিদ্দিকী বলেন, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সে আওয়ামী লীগকে কোন চক্রান্ত বা ষড়যস্ত্র করে দাবিয়ে রাখা যাবেনা। বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ থাকলে যেকোন অসাধ্য সাধন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দুঃসাহসিক অভিযাত্রার ফসল, বিজয়ী বাঙালির অস্থিত্ব পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল স্তরের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর মতো সে অনুষ্ঠানে অংশ গ্রহণ করব। আমাদের লক্ষ্য হবে আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ এর ভিশন বাস্তবায়নে সহযোগিতা করা। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)