চট্টগ্রাম বন্দরে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং
চট্টগ্রাম প্রতিনিধি: দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরে ২০২১-২২ অর্থবছরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিকটন। এ সময় জাহাজে হ্যান্ডলিং হয়েছে চার হাজার ২৩১টি।
শুক্রবার বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া একই অর্থবছরে ৬৪ হাজার ৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কাস্টম হাউস।
আগের অর্থবছরে এ সমুদ্রবন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩০ লাখ ৯৭ হাজার ২৬৩ টিইইউস। রাজস্ব আদায় হয়েছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা।
বিনিয়োগবার্তা/এসএল//



