P

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিনিয়োগবার্তা ডেস্ক: সোমবার ৪ জুলাই সকালে রাজধানীর গণভবন থেকে রওনা হয়ে সাড়ে ৩ ঘণ্টার যাত্রাশেষে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

গণভবন থেকে সকাল ৮টায় রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়।

মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিবেন এবং বঙ্গন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখবেন। পরে তিনি নিজ বাসবভনে অবস্থান করবেন। বিকাল চারটায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)