মুকসুদপুরে ইউসিবি’র ২১৮তম শাখার যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২১৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ জুলাই ২০২২) মুকসুদপুর, গোপালগঞ্জে ইউসিবি’র এই শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন আরিফ কাদরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
ক্যাপশনঃ মুকসুদপুর, গোপালগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২১৮তম শাখার উদ্বোধন করছেন আরিফ কাদরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং আরো উপস্থিত রয়েছেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বিনিয়োগবার্তা/ডিএফই//



