বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরনের লক্ষ্যে আরো এক হাজার মে. টন চাল, নগদ ২ কোটি টাকা এবং ৪'শত বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়।
মঙ্গলবার মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ প্রতিটি জেলার জন্য ৫'শত করে এক হাজার মেট্রিক টন চাল, এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২'শত বান্ডিল করে মোট ৪'শত বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও প্রতি বান্ডিল ঢেউ টিনের সাথে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ প্রদানের লক্ষ্যে তিন হাজার টাকা করে মোট এক কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



