সাশ্রয়ী ট্যাবলেট পিসি আনবে এইচটিসি
নিজস্ব প্রতিবেদক: ছয় মাসেরও বেশি সময়ের পর একটি স্মার্টফোন উন্মোচনের পর এবার একটি সাশ্রয়ী ট্যাবলেট পিসি আনতে যাচ্ছে এইচটিসি। ডিজাইন ও ফিচারের দিক থেকে বাজারে বিদ্যমান অন্যান্য ট্যাবের চেয়ে আলাদা জায়গা করে নেবে বলে দাবি সংশ্লিষ্টদের। খবর ফোন অ্যারেনা।
পুরোনো ডিজাইনের এইচটিসি এ১০১ ট্যাবটিতে ১০ দশমিক ১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং অ্যালুমিনিয়ামের রিয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে। ট্যাবটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর। এতে পোর্ট্রেট মুডের ছবি হবে আকর্ষণীয়। নতুন ট্যাবটিতে নাইট মুড সুবিধা রয়েছে।
সাশ্রয়ী ট্যাবটিতে ইউনিসক টি-৬১৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এইচটিসির নতুন ট্যাবটিতে। ৭ হাজার এমএএইচের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ১০ ওয়াটের চার্জার। তবে বাজারে যখন অ্যান্ড্রয়েড ১৩ নিয়ে গুঞ্জন চলছে এ সময়ে অ্যান্ড্রয়েড ১১ নিয়ে আসা কিছুটা হতাশাজনক সিদ্ধান্ত।
শুরুতে দক্ষিণ আফ্রিকার বাজারে পাওয়া যাবে এইচটিসির ট্যাবটি। তবে কবে পাওয়া যাবে এবং ট্যাবটি কিনতে কেমন খরচ পড়বে এ নিয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়া চলতি বছরের শেষদিকে অন্যান্য বাজারে উন্মোচন হবে কিনা এ বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
বিনিয়োগবার্তা/এসএল//



