gold-bg

ঈদের আগে কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আগে কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতিভরি ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেট প্রতিভরি ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৪৭৯ টাকা।
 
বর্তমান দাম অনুযায়ী, বুধবার (৬ জুলাই) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৭৯ হাজার ৫৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতিভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট প্রতিভরি ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি ৫৪ হাজার ২৩৭ টাকায় বেচাকেনা হয়।

এদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)