c1c

গার্মেন্টেসের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ভিইউএমআই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং কর্মসংস্থানভিত্তিক ভার্চ্যুয়াল শিক্ষা প্লাটফর্ম ভিইউএমআই শিক্ষার মাধ্যমে পোশাক শিল্পখাতের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নির্বাহীদের দক্ষতার স্তর উন্নত করতে একটি সমঝোতা স্মারক সই করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং ভিইউএমআই বাংলাদেশের পরিচালক নাঈমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সই করেন। গুলশানের বিজিএমইএ পিআর অফিসে অনুষ্ঠিত সমঝোতা স্মারক সম্প্রতি সই হয়েছে বলে মঙ্গলবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

সমঝোতা সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ, বিজিএমইএ’রসহ সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ প্রমুখ।

স্বাক্ষরিত সমঝোতা অনুসারে পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের সক্ষমতা বাড়ানোর জন্য ভিইউএমআই ও বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানাগুলোকে কাস্টমাইজড প্রশিক্ষণ কর্মসূচী অফার করবে। প্রশিক্ষণ কর্মসূচীটি পেশাগত যোগাযোগ, নেগোশিয়েশন, উপস্থাপনা ও গ্রুমিংসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মীগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষকরা এবং দেশের দূরদর্শী ব্যবসায়ী নেতারা প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করবেন। যা প্রশিক্ষণার্থীদের চাকুরির বাজারের চাহিদা অনুযায়ী তাদের দক্ষতা অর্জনে সহায়তা করবে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)