টিপু মুনসী

নতুন অর্থবছরে ৬ হাজার ৭০০ কোটি ডলারের পণ্য ও সেবা রফতানি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। যা সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছর থেকে ৭০০ কোটি ডলার বেশি। বিদায়ী অর্থবছরে রফতানি আয় হয়েছে প্রায় ৬ হাজার কোটি ডলার।

বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  রফতানি আয়ের এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

টিপু মুনশি  বলেন, মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৮০০ কোটি ডলার, আর সেবা রফতানির লক্ষ্যমাত্রা ৭০০ কোটি ডলার।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে রফতানিতে ৬ হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। সবদিক বিবেচনা করে এবার আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, রফতানির নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পূর্বে সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও বিগত ২০২১-২২ অর্থবছরের রফতানি প্রবৃদ্ধির অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণে সরকার প্রদত্ত আর্থিক সুবিধা ও  নানামুখী উদ্যোগ বিবেচনা করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)