পাউন্ড

২০ ও ৫০ পাউন্ড মূল্যমানের কাগজের নোট যুক্তরাজ্যে ফেরত পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকগুলোর কাছে থাকা ২০ ও ৫০ পাউন্ড মূল্যমানের কাগুজে নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রায় লেনদেন পরিচালনাকারী ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দিয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক অব ইংল্যান্ড এ দুটি কাগুজে নোট তুলে দিচ্ছে। এসব নোটের পরিবর্তে পলিমারের তৈরি নতুন নোট ব্যবহার করবে দেশটি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের কাছে সংরক্ষিত ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট যুক্তরাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেখানে ফেরত পাঠানো হবে।

ইংল্যান্ডের একটি প্রভাবশালী গণমাধ্যমের তথ্যানুযায়ি, যুক্তরাজ্যের বাজারে ৬ বিলিয়ন পাউন্ড সমমানের ২০ পাউন্ডের কাগুজে নোট প্রচলিত রয়েছে। আর প্রায় ৮ বিলিয়ন পাউন্ড সমমানের ৫০ পাউন্ডের কাগুজে নোট বাজারে প্রচলিত রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ১৪ বিলিয়ন তথা এক হাজার ৪০০ কোটি পাউন্ড বাজার থেকে তুলে নেবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)