ত্রান

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪৯ হাজার ৩০৯ বস্তা খাবার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরনের লক্ষ্যে আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বুধবার এ বরাদ্দ প্রদান করা হয়।

মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের মধ্যে সিলেট জেলার জন্য ৩ হাজার, সুনামগঞ্জ জেলার জন্য ৫ হাজার,নেত্রকোনা জেলার জন্য ৩ হাজার, কুড়িগ্রাম জেলার জন্য ২ হাজার ৯৪০, রংপুর জেলার জন্য ২ হাজার ৩৭, নীলফামারী জেলার জন্য ২ হাজার, হবিগঞ্জ জেলার জন্য ৩ হাজার, মৌলভীবাজার জেলার জন্য ২ হাজার ৯০০, কিশোরগঞ্জ জেলার জন্য ৩ হাজার, ময়মনসিংহ জেলার জন্য ২ হাজার,জামালপুর জেলার জন্য ২ হাজার, শেরপুর জেলার জন্য ২ হাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ২ হাজার, গাইবান্ধা জেলার জন্য ৩ হাজার, বগুড়া জেলার জন্য ২ হাজার, সিরাজগঞ্জ জেলার জন্য ৩ হাজার, লালমনিরহাট জেলার জন্য ৩ হাজার,ফেনী জেলার জন্য ১ হাজার ৬৩২,গোপালগঞ্জ জেলার জন্য ১ হাজার ৮০০, খুলনা জেলার জন্য ১ হাজার এবং বাগেরহাট জেলার জন্য ১ হাজারসহ মোট ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

বরাদ্দকৃত শুকনো ও অন্যান্য খাবার শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)