শরীয়তপুর ব্লাড ডোনার সোসাইটির আত্মপ্রকাশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, শরিয়তপুর: বিশ্ব রক্তদাতা দিবস’ ২০১৭ উপলক্ষে শরীয়তপুরের স্বেচ্ছায় রক্তদাতাদের মিলন মেলা ও “শরীয়তপুর ব্লাড ডোনার সোসাইটি” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার রাতে শরীয়তপুর পৌরসভা সংলগ্ন একটি রেস্টুরেন্ট এই স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানের উদ্যোক্তা নুরুজ্জামান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মাসুদুর রহমান মাসুদ, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান ও সুজাতা রানী দে।

এছাড়াও স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে এস এম আলমগীর হোসেন, সাকির হোসেন সোহাগ, মোঃ আতিকুর রহমান, এস এম শাওন, হানিফ মাহমুদ শান্ত, ইমন ফকির, চন্দনা রাণী দে, বি. এম রাসেল মাহমুদ, ইব্রাহীম খান, ফরহাদ মিয়া, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোতালিব সুমন সহ আরও অনেকে।

বিশ্ব রক্তদাতা দিবস’১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মতবিনিময় শেষে অথিতিবৃন্দের কেক কাটার মাধ্যদিয়ে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

পরে উপস্থিত রক্তদাতাদের মতামতের ভিত্ততে সংগঠনের প্রাথমিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার লক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন। এতে সভাপতি নির্বাচিত হন এস এম আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ শান্ত ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

সবশেষে শরীয়তপুর ব্লাড ডোনার সোসাইটির নব নির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ব রক্তদাতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি পর্যায়ে স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার মাধ্যমে সকলকে নবগঠিত সংগঠনে একিভূত করে ঐক্যবদ্ধ আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেন।

(শিপন/শামীম/ ১৭ জুন ২০১৭)


Comment As:

Comment (0)