ঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ যাতায়াত ভাড়ায় ছাড় দিচ্ছে বিমান

বিমানের ঢাকা-টরন্টো বাণিজ্যিক ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ জুলাই ২০২২ ভোর ০৩.৩০ টায় ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট শুরু করছে। বিজি ৩০৫  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি বুধবার বিজি৩০৫ বাংলাদেশ সময় ভোর  ০৩:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে। 

যাত্রা পথে ফ্লাইটটি রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল ০৯:০০টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর  ০১:৫৫টায় ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। 

সপ্তাহে প্রতি রবিবার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর ০৩:০০টায় যাত্রা করে রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল ০৮:৩০টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ০১:২৫টায় ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ০৭:৩০টায়  বিজি৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।  যাত্রা বিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘন্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ০৯:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। 
সপ্তাহে প্রতি রবিবার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ০৯:০০টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১:০০টায়। বাংলাদেশের একমাত্র IATA  সদস্যভুক্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিম লাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে।

সম্মানিত যাত্রীগণ দেশে বিদেশে অবস্থিত বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান অনুমোদিত যে কোন ট্রাভেল এজেন্সি,  বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com ও কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ থেকে এ রুটের টিকেট ক্রয় এবং আনুষঙ্গিক সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)