জ্বালানি-বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে এনবিআরের ১৪ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রায়ে শিডিউল করে লোডশেডিংয়ের পাশাপাশি না পদক্ষেপ নিয়েছে। দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে ২০ শতাংশ সাশ্রায়ে ১৪ নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) এনবিআর ও এর অধীন সব দফতরকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে ২০ শতাংশ খরচ সাশ্রয়ে এ মিতব্যয়িতা চর্চার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
* অফিস কক্ষে অবস্থান না করলে বৈদ্যুতিক পাখা, বাতি, এসি, টেলিভিশন ইত্যাদি যন্ত্র বন্ধ নিশ্চিত করা;
*বৈদ্যুতিক বাতি ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়িতা নিশ্চিত করা;
*অফিস কক্ষ, অফিস করিডর, সম্মেলনকক্ষসহ অন্যান্য স্থানে অনাবশ্যক বাতি না জ্বালানো;
*এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা;
*অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা;
*গাড়ির জ্বালানি খরচ কমানোর জন্য গাড়িতে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা;
*গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করা;
*গাড়ির জ্বালানি বাবদ খরচ বিদ্যমান খরচ থেকে ২০ শতাংশ কমানোর লক্ষ্যে অফিস প্রধানের নিয়মিত তদারকি করা;
*সব সভা যত দূর সম্ভব, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা;
*এনবিআরের কর্মচারীদের অত্যাবশ্যক না হলে বিদেশে ভ্রমণ নিরুৎসাহিত করা;
*দাফতরিক কাজে কাগজসহ সরঞ্জামাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, যেমন, কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে এবং অপ্রয়োজনীয় প্রিন্ট পরিহার করতে হবে।
বিনিয়োগবার্তা/এসএল//



