FBCCI2

নর্থ ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিট-এ যোগ দিচ্ছেন এফবিসিসিআই’র  প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড, লাওস, ভুটান এবং বাংলাদেশ এই চার দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ২য় নর্থ ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিট-এ যোগ দিতে ভারতে গেছেন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই”র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী।

বৃহস্পতিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ২য় নর্থ ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিট এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ব্যবসায়ীরা। এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। 

এছাড়াও সফরে ভারতের শিল্পখাতের শীর্ষ সংগঠন কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ -সিআআই’র সঙ্গে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিন হেলালী’র নেতৃত্বে ১৬ সদস্যর বাণিজ্য প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআই’র পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, আবু মোতালেব, মোঃ নিজাম উদ্দিন, তাহমিন আহমেদসহ অন্যান্য খাতভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)