যুক্তরাজ্য সফরে গেলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকালে রওনা হন তিনি।
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সফরকালে স্পিকার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের সাংসদ ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।
যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সঙ্গে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের উদ্দ্যেশ্যে ৬ আগস্ট স্পিকার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন।
সফর শেষে ১৮ আগস্ট স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



