হিলি স্থলবন্দরে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ২৩-২৭ জুন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত পাঁচ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ) এ তথ্য জানিয়েছে।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন সরকারি বার্তা সংস্থা বাসসকে জানান, ঈদ উপলক্ষে এ স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ জুন থেকে আবার বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এদিকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া যথারীতি চলবে। সূত্র: বাসস।
(এসএএম/ ১৮ জুন ২০১৭)



