Khaled_eximbank-2208031609

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমেরিকার এক্সিম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নৌপরিবহনসহ অন্যান্য সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকার এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক। ব্যাংকটির প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, এক্সিম বোর্ড অব ডিরেক্টরস রেটা জো লুইস মঙ্গলবার (২ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান।

এদিন এক্সিম ব্যাংকের আমন্ত্রণে প্রতিমন্ত্রী ব্যাংকে সফর করেন। এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে মতবিনিময় সভায় হয়।

এ সময় এক্সিম ব্যাংকের পক্ষে প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্টরা এবং বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার, মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা কামাল ও আবরাউল হাছান মজুমদার, আয়োজক প্রতিষ্ঠান ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলাপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএএ) দক্ষিণ এশিয়ার রিপ্রেজেন্টেটিভ মেহনাজ আনসারীসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা যোগদান করেন। 

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)