বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

শেয়ারের ক্রয়মূল্যে ব্যাংকের এক্সপোজার লিমিট

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ মেনে শেয়ারের ক্রয়মূল্যকে বাজার মূল্য ধরে ব্যাংকের বিনিয়োগসীমা নির্ধারণ করেছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রিয় ব্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ২৬ (ক) এর উপধারা ১ এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাক কর্তৃক আয়কৃত মূল্যকে বাজার মূল্য হিসেবে বিবেচনা করতে হবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা (৪৫) (৪৫এ) প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)