70507

মোমেন-ওয়াং বৈঠকে যে চার বিষয়ে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশ চারটি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

রোববার রাজধানীর এক‌টি হো‌টে‌লে সকাল ৮টার দিকে বৈঠক‌ শুরু হয়।

যে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে- 
১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ

২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন

৩. ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

এর আগে, শ‌নিবার বিকাল ৫টায় দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। ২০১৭ সালের নভেম্বরেও ঢাকায় এসেছিলেন ওয়াং ই। তবে সেই সফর ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর পর এই প্রথমবার চীন থেকে উচ্চ পর্যায়ের একজন রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)