নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করল রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ-এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মিয়া বাড়ীতে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও পরিবারের প্রতি ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ঘোড়াশালে জাসদ (ইনু)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবিরের নিজ বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব:) জামিল উদ্দিন আহসান বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম পিএসসি, মেজর জেনারেল (অব:) জামাল হাসান, মেজর জেনারেল (অব:) মাসুদ বীর প্রতীক, মুক্তিযুদ্ধের অন্যতম কোম্পানী কমান্ডার মোঃ রঞ্জু, লে: কর্ণেল (অব:) আনিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। পলাশের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চাল, সেমাই, তেল, চিনি, শাড়ি, লুঙ্গী এবং নগদ পাঁচশত টাকা করে প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

(এসএএম/ ১৮ জুন ২০১৭)


Comment As:

Comment (0)