আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখায় ইফতার মাহফিল ও গ্রাহক মতবিনিময় সভা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখা, ঢাকার উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও গ্রাহক মতবিনিময় সভা ১৩ জুন, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্ প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইবিএল ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমাদ।

মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. মুফীদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ‘আত্নশুদ্ধি অর্জনে রোজার গুরুত্ব’ বিষয়ে আলোচনা করেন চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব আলহাজ্জ মুফতি মিনহাজ উদ্দিন। এ সময় বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 

(এসএএম/ ১৮ জুন ২০১৭)


Comment As:

Comment (0)