3

ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ, ১৯৭৫ ও অতঃপর’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে (বিএসইসি) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস - ২০২২ পালন উপলক্ষে “বঙ্গবন্ধু-বাংলাদেশ, ১৯৭৫ ও অতঃপর” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট, ২০২২) বিকাল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনার সভার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছিল “বঙ্গবন্ধু-বাংলাদেশ, ১৯৭৫ ও অতঃপর”। 

বিএসইসি’র চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে “বঙ্গবন্ধু-বাংলাদেশ, ১৯৭৫ ও অতঃপর” বিষয়ে স্মৃতিচারণ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যুক্তরাজ্যের বাঙালিদের একত্রিত করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব-জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বঙ্গবন্ধু-বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীনতা পরবর্তি দেশ গঠনে বঙ্গবন্ধুর গুরত্বপূর্ণ ভুমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

বিএসইসি’র বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন। 

তাঁরা ঐক্যমত পোষণ করেন যে, আমাদের জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের যারা ১৫ আগস্ট, ১৯৭৫ এ নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একইসাথে যাদের নির্দেশে বা মদদে এ জঘন্য হত্যাকান্ড সংঘটিত হয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে এসে চিহ্নিত করার দাবি জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি’র পরিচালক অর্থ মোঃ মনিরুল ইসলাম এবং পরিচালক পরিকল্পন ও উন্নয়ন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)