2101

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন কর‍তে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নতুন প্রজন্মের জানার জন্য বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন কর‍তে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত 'জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মৃতি তর্পণ সভা'য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি মুক্তিযুদ্ধ ও প্রগতির পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধুর মতো মহান জাতীয়তাবাদী নেতাদের মৃত্যু নেই। জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। পৃথিবীতে খুব কম জাতীয়তাবাদী নেতা একটা জাতি গঠন করতে পেরেছেন এবং এতো অল্প দিনের মধ্যে জাতিকে একটা সংবিধান দিতে পেরেছেন, সে কারণে বঙ্গবন্ধু বিশ্বনেতাদের মধ্যে অনন্য, উল্লেখ করেন জেপি সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী এবং দলীয় নেতারা। সমবেত সকলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে আন্তরিক প্রার্থনায় অংশ নেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)