mannan-22

প্রবাসীদের পাঠানো টাকা রিজার্ভ ভালো রেখেছে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রিজার্ভ এখন ভালো আছে। ২০০৯ সালে বিএনপি সরকার ৫ মিলিয়ন ডলার রেখে যায়। বর্তমানে আমরা খরচ করেও ৪০ মিলিয়ন ডলারের ওপরে রেখেছি। প্রবাসীদের পাঠানো টাকা আমাদের রিজার্ভ ভালো রেখেছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এসএসসি-এইচএসসি ২০২১ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের রিজার্ভ ৩৯ এ নেমে আবারো বাড়ছে। আমার জানামতে ৪০ ক্রস করেছে। আমি জানি, আমাদের রিজার্ভ ভালো আছে। আমাদের রিজার্ভ তলানিতে আছে- তা সঠিক নয়, রিজার্ভ ভালো। আরো ভালো হবে। 

ডলারের দাম নিয়ে তিনি বলেন, ডলারের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল। বিশ্ব মোড়লদের চাপাচাপিতে এটি ৮০ থেকে লাফিয়ে ১২০-এ উঠেছিল। এখন সেই অবস্থায় আর নেই। নিযন্ত্রণে চলে আসবে।

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)