rice-impor

বাড়ল চাল আমদানির এলসি খোলার সময়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এলসি খোলার সময় বাড়িয়েছে সরকার।সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারিভাবে নন-বাসমতি সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা চাল আমদানির লক্ষ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।

এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রথম দফায় গত ৩০ জুন চালের দামের ঊর্ধ্বগতি রোধে প্রথম দফায় বেসরকারিভাবে চার লাখ নয় হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৯৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল।

এরপর দ্বিতীয় দফায় গত ৪ জুলাই ১২৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টন এবং তৃতীয় দফায় গত ৭ জুলাই ৬২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এরপর আরো কয়েক দফায় বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)