সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা কমছে
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট মোকাবেলায় অফিস ও ব্যাংকের কর্মঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার থেকে নতুন সময় কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে এক সভা শেষে সচিব সাংবাদিকদের বলেন, জ্বালানি সাশ্রয় করতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংকের কর্মঘণ্টা নতুন করে নির্ধারণ করে দেয়া হচ্ছে।
বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অন্যদিকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ বিষয়ে সার্কুলার দেবে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফিসসূচি বহাল থাকবে।
এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, আমন চাষের জন্য সোমবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিরামহীন বিদ্যুতের ব্যবস্থা করা হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



