বেসরকারি স্কুলে সব স্তরে ভর্তিতে লটারি

স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক: স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)