shariah-Bogura

ইসলামী ব্যাংকের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের উদ্যোগে ‘‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ আগস্ট, ২০২২) ভার্চুয়াল প্লাটফর্মে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালক মোঃ খুরশিদ-উল-আলম ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী প্রধান আলোচক হিসেবে এবং শরীআহ সেক্রেটারিয়েটের প্রধান মোঃ শামসুদ্দোহা মূল বিষয়ের ওপর আলোচনা করেন। 

বগুড়া জোনপ্রধান মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোবিন্দগঞ্জ শাখাপ্রধান মোঃ খালেকুজ্জামান। বগুড়া জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।  

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম //


Comment As:

Comment (0)