ট্রলারডুবি

বঙ্গোপসাগরে ঝড়ে ১৯ জেলেসহ ট্রলারডুবি, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ঝড়ে ১৯ জেলেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বরগুনার সাগর উপকূলে ‘এফবি ভাই ভাই’ নামে ওই মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে মৃত জেলেদের পরিচয় পাওয়া যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৯ জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটে। ভারতীয় জেলেরা ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এ ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)