0872_1

সিঙ্গাপুরে চালু হলো গুগলের তৃতীয় ডাটা সেন্টার

বিনিয়োগবার্তা ডেস্ক: সিঙ্গাপুরে গুগলের তৃতীয় ডাটা সেন্টার তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রতিশ্রুতির ১৫ বছর পর ৮৫ কোটি মার্কিন ডলার বা ১১৯ কোটি সিঙ্গাপুরি ডলার ব্যয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার সমন্বয়ে ডাটা সেন্টারটি তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার ডাটা সেন্টারটি আনুষ্ঠানিকভাবে চালু করে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। এ অঞ্চলের ২৫ লাখ জনগণকে গুগল সুবিধার আওতায় আনতে এটি তৈরি করা হয়েছে।

মার্কিন জায়ান্ট গুগল একটি কর্মসূচির আওতায় এ অঞ্চলের ৫০ হাজার অভিভাবক ও তাদের শিশুদের অনলাইন কার্যক্রমে সুরক্ষা দেয়ার জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা-বিষয়ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যবহূত সরঞ্জামগুলো ব্যবহারের স্থায়িত্ব প্রসারিত করার উদ্যোগও নিয়েছে।

ডাটা সেন্টার উদ্বোধনের সময় সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সুযোগ-সুবিধাগুলো আঁকড়ে ধরেত অন্যান্য দেশের তুলনায় উত্তম জায়গা সিঙ্গাপুর। ডাটা সেন্টারটির কারণে এখানকার জনগণের প্রতিভা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দেশটির গুরুত্ব আরো বেড়ে যাবে।

সমালোচনামূলক ডিজিটাল সংযোগ ও প্রযুক্তি থাকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওং আরো বলেন, এ কারণে আমরা সমালোচনামূলক অবকাঠামোয় বিনিয়োগ করেছি। গুগলের মতো টেক জায়ান্টের সঙ্গে কাজ করায় সিঙ্গাপুরের টেক ইকোসিস্টেম আরো বেশি শক্তিশালী হবে। বিশেষ করে দক্ষতা, উদ্ভাবন ও স্থায়িত্বের সক্ষমতা বাড়বে।

গুগল কর্তৃক কমিশন করা অক্সফোর্ড ইকোনমিকসের এক প্রতিবেদনে দেখা গিয়েছে, সিঙ্গাপুরে মার্কিন ফার্মের ডাটা সেন্টারগুলো ২০২০ সালে ২১ কোটি ৬০ লাখ ডলার মূল্যের আর্থিক কার্যক্রম সম্পন্ন করেছে। সিঙ্গাপুরে মোবাইল ইন্টারনেট ডাটার চাহিদার ভিত্তিতে ২০১৪ সালে দেশটিতে গুগল প্রথম ডাটা সেন্টার চালু করে। ২০১৫ সালে দ্বিতীয় সেন্টারটি স্থাপন করা হয়।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)