পেট্টোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

কমিশন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি পেট্টোল পাম্প মালিকদের

নিজস্ব প্রতিবেদক: কমিশন বাড়ানো ও তেলের পাম্পে বিপিসির অংশগ্রহণ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনা বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্টোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সাতদিনের মধ্যে এসব দাবি পূরণ করতে হবে। অন্যথায় আগামী বুধবার (৩১ আগস্ট) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।  

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি বাস্তবায়নে এ আল্টিমেটাম দেন অ্যাসোসিয়েশন সভাপতি মো. নাজমুল হক।

পেট্টোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, কমিশন বাড়ানোর জন্য একাধিকবার দাবি জানানো হয়েছে। সবশেষ ২০১৩ সালে আমাদের তেল বিক্রিতে কমিশন অকটেন ও পেট্রলে ৪ দশমিক ৭৫ শতাংশ ও ডিজেলে ৩ দশমিক ২২ শতাংশ নির্ধারন করা হয়েছিল।  ২০১৬ সাল থেকে ৭ শতাংশ করার দাবি জানিয়েছি। কিন্তু সেটা না করে শতাংশের বদলে পয়সার হিসাব নির্ধারণ করা হয়েছে। যার ফলে তেলের দাম বাড়লেও আমাদের কোনো লাভ হয়নি। বরং শতাংশের পরিমাণ কমে পেট্রোল-অকটেনে ৩ দশমিক ৭৮ শতাংশ ও ডিজেলে ২ দশমিক ৫৬ শতাংশ হয়ে গিয়েছে। এসময় ৭ শতাংশ কমিশন করার আশ্বাস বাস্তবায়ন না হলে ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)