২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

নতুন ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন আরও দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দু’টি হলো মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁর বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়।

এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫২। এছাড়া অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।
  
চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁও আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। গতকাল এ দু’টি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেন মন্ত্রিসভা।

দেশের প্রত্যেক জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষ্যেই বিভিন্ন জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)