আইডিআরএ’র পরিচালক হলেন এস এস তারিক এবং কামরুল হক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) দুইজন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রনালয়। নিয়োগ প্রাপ্তরা হলেন: এস এস তারিক এবং কামরুল হক মারুফ। সম্প্রতি এই দুই পরিচালক কাজে যোগদান করেছেন।
জানা যায়, জন প্রশাসন মন্ত্রনালয় গত ৩০ মে আইডিআরএ’র পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে এস এস তারিক এবং কামরুল হক মারুফকে নিয়োগ দেয়া হয়। নিয়োগ দেয়ার পর তাদের ২০তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহন করতে হয়। যা গত ৮ জুন তাদের কোর্স সম্পন্ন হয় বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানো হয়। গত ১১ জুন নিয়োগপ্রাপ্ত এস এস তারিক এবং কামরুল হক মারুফ আইডিআরএ’র পরিচালক হিসেবে যোগদানপত্র সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানানো হয়।
অত:পর অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন ও কল্যান শাখার উপসচিব মো: মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ১২ জুন আইডিআরএসহ বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
(এসএএম/ ১৮ জুন ২০১৭)



