300817777_626298465541558_3577615820647873127_n

বঙ্গবন্ধুর আদর্শ আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন গরিব দুঃখী মানুষের জন্য কাজ করেছেন, বাংলার মানুষের সুখে দুখে পাশে থেকেছেন। বঙ্গবন্ধুর আদর্শ আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এই মহান নেতার শাহাদত বার্ষিকীতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় "ফ্রি মেডিকেল ক্যাম্প এবং খাদ্য সহায়তা" প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এর ফলে বঙ্গবন্ধুকে প্রকৃত অর্থে শ্রদ্ধা জানানো হবে বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষের বিপদে আপদে এভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা আরো অগ্রসর হতে পারব।

প্রতিমন্ত্রী শনিবার যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত "ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সহায়তা" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার এম এ রশিদ।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট ও তৎপর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার কোভিড-১৯ মহামারী সফলভাবে মোকাবেলা করেছে যা সারা বিশ্বে প্রশংসিত। সাধারণ মানুষের কাছে বিনামূল্য কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছে দিয়ে সারা বিশ্বের কাছে মহামারী ব্যবস্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার।

পরে প্রতিমন্ত্রী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)