443

বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণ: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, শিগগিরই ডলার সংকট কেটে যাবে। এরপর বাজারদরের ওপর ভিত্তি করে ডলার রেট নির্ধারণ করা হবে।

শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ৯ম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দুই দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন আগামীকাল রোববার শেষ হবে।

গভর্নর বলেন, আমদানি প্রবণতার কারণে দেশে ডলার নিয়ে সমস্যা ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ডলারের দাম মূলত রেমিট্যান্স ও রফতানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।

তিনি আরো বলেন, অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। দুই থেকে তিন মাসের মধ্যে ডলার সংকট কেটে যাবে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা ব্যাংকিং খাতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। টেকসই প্রবৃদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে টেকসই ব্যাংকিং ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)