বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি।
এসময় বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ই আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রবিবার (২৮ আগস্ট, ২০২২) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি।
তাছাড়া শোকাবহ আগষ্টে কোরআন খতম, দোয়া ও অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি।
ব্যবসা-বাণিজ্য অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে গঠিত আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান আকরাম উদ্দিন আহমদ ও সদস্য সচিব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য, গোপালগঞ্জের কৃতি সন্তান, ডি-৮ চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ, ভাইস প্রেসিডেন্ট সালাহউদ্দিন আলমগীর, পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, মির নিজাম, মনির হোসেনসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া অনুষ্ঠানে অন্যতম আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে এবং তার নিজ বাড়িতে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দের আমন্ত্রণ জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন প্রতিষ্ঠার আহবান জানান ডি-৮ চেম্বার অব কমার্সের সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম ।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



