Law Minister112

বঙ্গবন্ধু হত্যা

নেপথ্য কারিগরদের পরিচয় উদঘাটনে ১৬ ডিসেম্বরের আগেই কমিশন

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের পরিচয় উদঘাটনে ডিসেম্বরেই কমিশন গঠন হচ্ছে।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পরে এবং ৩১ ডিসেম্বরের আগে আমরা একটি কমিশন গঠন করে দেবো। সেই কমিশন হত্যার নেপথ্যে যারা ছিল, তাদের পরিচয় উদঘাটন করে দেবে। এই কাজটি করে রিপোর্ট দেবে।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে ১৪৭ বিধির উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

সংসদের ভেতরে ও বাইরে কমিশন গঠনের দাবি ওঠার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারা প্রত্যক্ষ হত্যা করেছে তাদের বিচার হয়েছে। এখানে কমিশন গঠনের কথা বলা হয়েছে। বলা হয়েছে কমিশন করা উচিত।

তিনি বলেন, কোনো আনন্দ নয়, একটা দায়বদ্ধতা থেকে এই মহান সংসদে ঘোষণা দিতে চাচ্ছি- আগামী ১৬ ডিসেম্বরের পরে, এই বছর (২০২২ সাল) শেষ হওয়ার আগে আমরা কমিশন অব ডকুমেন্টস অ্যাক্টের আন্ডারে একটি কমিশন গঠন করবো।

খালেদা জিয়ার মুক্তির দাবির জবাবে তিনি বলেন, বিএনপি চোখ বন্ধ করে রাজনীতি করে, নাকি চোখ খুলে দেখে না, এটা বুঝতে পারি না। দুই/তিন দিন আগে উনি (খালেদা জিয়া) কারো পারমিশন না নিয়েই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজকে সন্ধ্যাবেলা কারো পারমিশন না নিয়েই আবার বাসায় ফিরে এসেছেন।

বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে বলেই আজ ১৫ আগস্ট নিয়ে সংসদে আলোচনার দিনে সংসদে আসেনি বলে আইনমন্ত্রী অভিযোগ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)