872

শান্তিপূর্ণ পরিবেশ শিল্প প্রবৃদ্ধির পূর্বশর্ত: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্পশুধুমাত্র যে কর্মক্ষেত্রের নিরাপত্তায় অর্জিত অনন্য অগ্রগতির জন্য বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে তা  নয়, বরং শিল্প সম্পর্ক উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্যওশিল্পটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, পোশাক শিল্পের প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও আলোচনার মাধ্যমে নিয়োগকর্তা এবং শ্রমিকদের মধ্যে সুষ্ঠ‚ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তা এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও শিল্প পুলিশের মধ্যে মতবিনিময় সভায় তিনি বলেন যে, পোশাক শিল্পে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শিল্প পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় শিল্প পুলিশের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবুর রহমান।

ফারুক হাসান শিল্পে সুষ্ঠ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পোশাকখাতে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পোশাক শিল্পকে সহযোগিতা প্রদানের জন্য শিল্প পুলিশকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালকরা ফয়সাল সামাদ, হারুন অর রশিদ, ইনামুল হক খান (বাবলু), মো. ইমরানুর রহমান এবং মিজানুর রহমান।


বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)