বান্দরবানে শিক্ষাবৃত্তি

বান্দরবানে উন্নয়ন বোর্ডের অর্থায়নে শিক্ষাবৃত্তি পেল ৭৩৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: বান্দরবনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে গরুব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবনের অরুণ সারকি টাউন হলে হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা ও উপজেলার গরিব ও মেধাবী ৭৩৩ শিক্ষার্থীর হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিশগয়ক মণত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর  উশৈসিং বলেন, তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবকরা খরচ চালাতে না পারায় অনেক মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পর শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে, এই কারণে দরিদ্র শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে এই আর্থিক সহযোগিতা চালু করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। 

এসময় মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)