রফতানি

আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে বৈশ্বিক সংকট ও মুদ্রাস্ফীতির মধ্যেও আগস্টে ৩৬ দশমিক ১৮ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধিতে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা রফতানির নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয় মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার।

রবিবার (৪ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, গত ২০২১-২২ অর্থবছরে বিশ্ববাজারে আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রফতানি হয়। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় ১২২ কোটি ৪০ ডলার বেশি রফতানি হয়েছে এ বছর। 

অন্যদিকে এ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রফতানি হয়েছিল, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি ছিল। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাস শেষে দেশের রফতানি আয়ে ২৫ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। 

দুই মাস মিলিয়ে মোট রফতানি হয়েছে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৪ দশমিক ৫২ শতাংশ বেশি। রফতানিতে বরাবরের মতোই বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক, হোম টেক্সটাইলসহ অন্যান্য পোশাক পণ্য। 

জুলাই ও আগস্টে তৈরি পোশাক রফতানি হয় ৭১১ কোটি ২৬ ডলার। প্রবৃদ্ধি ২৬ শতাংশ। দুই মাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি। 

একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলার। প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। আর পাটপণ্য রফতানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলার, যেখানে প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম //

আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার পণ্য রফতানি করেছে বাংলাদেশ

Comment As:

Comment (0)